রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খোকার অভাব দলের জন্য অপূরণীয়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাদেক হোসেন খোকার অভাব দলের জন্য অপূরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ( ০৪ নভেম্বর) বিকেলে যশোরে সময় সংবাদকে এ কথা বলেন তিনি। এ সময় খোকার মৃত্যুতে গভীর শোক জানান মির্জা ফখরুল।

মির্জা কখরুল বলেন, সাদেক হোসেন খোকা শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, একাধারে একজন মুক্তিযোদ্ধা, এবং ঢাকার মেয়র ছিলেন। আমি বলবো এটা আসলে অসময়ে চলে যাওয়া। এটা শুধু আমাদের দলের জন্য নয়, পুরো দেশের জন্য অপূরণীয় বিষয়।

তিনি বলেন, তার এই চলে যাওয়া একটা শূন্যতা সৃষ্টি হবে, যে শূন্যতা কখন পূরণ করা সম্ভব না।

নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। তার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ