রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে সরকারি ছুটি ঘোষণার আহ্বান সোহেল তাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলহত্যা দিবসে সরকারি ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

জেলা হত্যা দিবস উপলক্ষে নিজের অনুভূতি ও প্রত্যাশা জানিয়ে রোববার বেলা ১১টার দিকে ফেসবুকে তার নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

সোহেল তাজ লিখেন- ‘তেসরা নভেম্বর জেলহত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারি ছুটির দিন ঘোষণা করা এবং স্কুল-কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার সার্বিক অবদান- ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

স্কুল-কলেজের পাঠ্যসূচিতে চার নেতার পৃথক এবং বিস্তারিত জীবনী ও অবদান তুলে ধরতে হবে, যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে যে জাতির জনক বঙ্গবন্ধু তার সঙ্গে রেখেছিলেন যোগ্য ব্যক্তিদের।

যারা তাদের দক্ষতা, যোগ্যতা আর দেশপ্রেম দিয়ে অর্জন করেছিলেন বঙ্গবন্ধু এবং এ জাতির আস্থা। তেসরা নভেম্বর জেলহত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারি ছুটির দিন ঘোষণা করে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।

তাজউদ্দীন আহমদের সন্তান হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার দাবি- সোহেল তাজ’

-এএ