রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিতর্কিতরা আওয়ামী লীগের কোনো পদে আসতে পারবেন না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কোনো পদে আসতে পারবেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা বিতর্কিত, যারা অনুপ্রেবেশকারি, সাম্প্রদায়িক শক্তির সাথে সংশ্লিষ্ট এবং নানা কারণে বিতর্কিত তাদের আওয়ামী লীগের কোনো কমিটিতে আনা হবে না।

সোমবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর সম্মেলনের জন্য নির্মাণাধীন সভা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সব কমিটি করার ক্ষেত্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন। তবে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন হবার সম্ভবনা বেশি। এ ক্ষেত্রে অভিজ্ঞদের বিষয়টা বিবেচনা করা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যেই দুই মহানগরের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তবে ১৫ ডিসেম্বরের আগেই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কারণ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর।

এছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তারা যদি সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করবো।

-এএ