রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিমানে আগুন, অল্পের জন্য বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় ধরনের বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাকে বহনকারী জাপানের সরকারি বিমানটি মাঝ আকাশে ওড়ার সময় হঠাৎ করেই এতে আগুন ধরে যায়। তবে ক্রুরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো রকম বিপদ ছাড়াই গন্তব্যে পৌঁছান প্রধানমন্ত্রী শিনজো আবে।

জানা যায়, গতকাল রোববার আসিয়ান সম্মেলনে যোগ দিতে বিশেষ বিমানে করে টোকিও থেকে ব্যাংকক যাচ্ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরাও ছিলেন।

বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটটি আকাশের মাঝ আকাশে উঠার পর অকস্মাৎ বিমানটিতে আগুন ধরে যায়। কিন্তু বিমান কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে ওই আগুন লাগার কথা ঘোষণা করেন এক ফ্লাইট অ্যাটেনডেন্ট।

আগুনের সূত্রপাত হয়েছিলো বিমানটির কিচেনের একটি ওভেন থেকে। কোনো কারণে ওভেনটিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। যন্ত্রটি থেকে ধোঁয়া বেরতে দেখে ছুটে যান কর্মীরা।

আগুন নেভাতে মজুত অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ফোম স্প্রে করে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাই এতে কোনো বড় ক্ষতি হয়নি। ফলে এ যাত্রায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন শিনজো আবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ