রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ এটা নিশ্চিত যে তারা কোনো ধরণের সুবিধা দেবে না।

গতকাল রোববার বিশ্ব সাম্রাজ্যবাদবিরোধী দিবসকে সামনে রেখে তেহরানে হাজার হাজার ছাত্র-ছাত্রীর এক সমাবেশে এ কথা বলেন। সোমবার ইরানে বিশ্ব সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস পালিত হচ্ছে।

সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, আমেরিকা তাদের সঙ্গে ইরানের আলোচনায় বসাকে তাদের কাছে নতিস্বীকার বলে মনে করে।

আমেরিকা আলোচনার ওপর জোর দিচ্ছে এই লক্ষ্য নিয়ে যে তারা যাতে বিশ্ববাসীকে বলতে পারে মার্কিন সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞা কাজে এসেছে এবং ইরানিরা মাথানত করেছে।

তিনি বলেন, মার্কিন শাসকদের ষড়যন্ত্রের মোকাবেলায় সবচেয়ে বড় জবাব হচ্ছে ইরানের রাজনীতিতে আমেরিকার প্রভাব বিস্তারের পথ বন্ধ করে দেয়া। আর ইরানের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের সুযোগ বন্ধের একটি উপায় হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় না বসা।

আমেরিকার সঙ্গে কিউবা ও উত্তর কোরিয়ার নিষ্ফল আলোচনার প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এসব ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।

আমেরিকা ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা এমন অবস্থায় চলে গিয়েছিলেন যে, তারা যেন একে অপরের জন্য জান কুরবান করে দেবেন। কিন্তু অবশেষে আমেরিকা তার নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা তিল পরিমাণ কমায়নি এবং কোনো ধরণের ছাড় দেয়নি।

ইরানের কাছে আমেরিকার চাওয়ার শেষ কোথায়- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আমেরিকার চাওয়ার কোনো শেষ নেই।

তিনি আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে ধ্বংস অথবা সীমিত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আমেরিকা এবং বর্তমানে সাহসী ইরানি জাতির কাছে দুই হাজার কিলোমিটার পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে যা যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সূত্র: পার্সটুডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ