রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইনে শুরু হলো প্রবাসীদের ভোটার নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম মালয়েশিয়া থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও বাংলাদেশ প্রান্তে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ কার্যক্রম উদ্বোধন করেন।

কে এম নুরুল হুদা বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে কতকগুলো ধাপ অনুসরণ করা হবে। তারা অনলাইনে ওয়েবপোর্টালের মাধ্যমে বিদেশে বসেই আবেদন করতে পারবেন। পরে সেসব আবেদনে দেওয়া ঠিকানার ভিত্তিতে উপজেলা, থানা নির্বাচন অফিসের মাধ্যমে সরেজমিনে যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কোনও দালালের কাছে যাওয়ার দরকার নেই। আপনারা নিজেরাই কারও সহযোগিতা নিয়ে অনলাইনের মাধ্যমে এটি পূরণ করতে পারবেন।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা প্রথমে এই সুযোগ পেলেও শিগগিরই সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে বসবাসকারীরাও সুযোগটি পাবেন বলে জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত ছিলেন হাইকমিশনার শরিফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

প্রবাসীদের অনলাইনে (sevices.nidw.gov.bd) সাইটে আবেদন করতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ