রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এফ আর টাওয়ারের মালিকের জামিন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নকশা জালিয়াতি করে রাজধানীর এফ টাওয়ার নির্মাণ করায় এফ আর টাওয়ারের ইজারা গ্রহিতা সৈয়দ মুহা. হোসাইন ইমাম ফারুক ( এস এম এইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ইমারত পরিদর্শক ও প্রাক্তন উপপরিচালক (এস্টেট) মুহাম্মদ শওগত আলীর জামিন বাতিল করেছে হাইকোর্ট।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দেয়া জামিন আবেদন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ কথা বলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ