রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কৃষক লীগে নতুন সভাপতি সমির, সম্পাদক কুলসুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সমির চন্দ্র সভাপতি এবং উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি করা হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। দুজনই আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় এবার কৃষকলীগের সম্মেলনের মাধ্যমে ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব উপহার দেয়া হবে।

সকাল ১১টায় কৃষকলীগের দশম জাতীয় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।

কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ