রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান নৌবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাটি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি এ কথা জানিয়েছে।

নৌবাহিনীর প্রধান এ বিষয়ে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখঁতভাবে আঘাত হেনেছে। আরব সাগরে এ পরীক্ষা চালানো হয়।

নির্মাণ থেকে পরীক্ষা পর্যন্ত সকল পর্যায় সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি আরো জানান, তার বাহিনী শত্রুর যে কোনো বিদ্বেষী তৎপরতা মোকাবেলার ক্ষমতা রাখে। মাতৃভূমি রক্ষায় তারা সদাপ্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, নয়া ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৭০০ কিলোমিটার এবং সাগর শত্রুর জাহাজ ধ্বংসের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। যুদ্ধের আশঙ্কায় দু'টি দেশই বহু বছর ধরে এক ধরণের অস্ত্র প্রতিযোগিতা চালিয়ে আসছে। আবার বিরোধী দলগুলোও দেশে আজাদি আন্দোলনে ইসলামাবাদে অবস্থান করছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ