রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ভারতীয় দম্পতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ভারতীয় এক দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলো- ভারতের মালদহ জেলার হবিপুর থানার ধুমবালু গ্রামের মৃত রাম পরিয়াক চৌধুরী (৫৫) তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।

বুধবার রাতে র‌্যাব থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে প্রেরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকেল ৩টার দিকে ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামস্থ মুহা. আবদুল কাশেমের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়।

এ সময় পোড়াডাঙ্গা বিজিবি ক্যাম্প থেকে রহনপুর যাওয়ার রাস্তার পূর্ব পাশে অভিযান চালিয়ে ভারতীয় অস্ত্র ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভোলাহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ