রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বালিশকাণ্ড: প্রকৌশলী মাসুদুলকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত 'বালিশ দুর্নীতি'র ঘটনায় পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ নভেম্বর) সকালে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এর আগে, গত ৩ নভেম্বর (রোববার) দুর্নীতির অভিযোগে এক নোটিশে প্রকৌশলী মাসুদুল আলমসহ ৩৩ প্রকৌশলীকে তলব করে দুর্নীতি দমন কমিশন।

ওই নোটিশে বলা হয়, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা-বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনে বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় অস্বাভাবিক মূল্যের বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ