রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এরদোগান-ট্রাম্প বৈঠক ১৩ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী ১৩ তারিখ বৈঠক অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

জানা যায়, সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। বুধবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে একথা জানানো হয় বলে জানিয়েছে এএফপি।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, ফোনালাপের পর এ দুই নেতা আবারো নিশ্চিত করেন যে তারা আগামী ১৩ নভেম্বর বুধবার ওয়াশিংটনে সাক্ষাত করবেন।

ট্রাম্প বলেন, ফোনালাপকালে তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত, সন্ত্রাসবাদ দমন, কুর্দিদের সাথে শত্রুতার অবসান ও অন্যান্য আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এসময় এরদোগান ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সদ্যপ্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রীকে আটকের বিষয় নিয়েও আলোচনা করেন।

ট্রাম্প টুইটারে বলেন, ‘তিনি আমাকে জানিয়েছেন যে তারা আইএসআইএসের অনেক যোদ্ধাকে গ্রেফতার করেছে। এসব যোদ্ধা সংঘাত চলাকালে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। এদের মধ্যে সন্ত্রাসী ঘাতক আল-বাগদাদির এক স্ত্রী ও বোন রয়েছে।’

উল্লেখ্য, একেবারে তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে কুর্দি যোদ্ধাদের সহযোগিতায় চালানো মার্কিন বাহিনীর বিশেষ এক অভিযানে এ আইএস নেতা নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ