রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ ছাত্রলীগকর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস উদযাপনের দিন সাংবাদিক মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিন আনুমানিক দুপুর ২টায় ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে শিক্ষার্থীদের নৃত্যের এক পর্যায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী ও একুশে টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাগর হোসেনের উপর অতর্কিতভাবে আক্রমণ ও মারধরের মাধ্যমে তাকে মরাত্মকভাবে জখম করা হয়।

এ ঘটনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, সংগীত বিভাগের শিক্ষার্থী কৌশিক সরকার এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মইন উদ্দিন আহম্মেদ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদেরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

কারণ দর্শানো নোটিশের জবাবে তারা দায় স্বীকার করেন। তাদের এ আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপরোক্ত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থীকে অফিস আদেশসমূহের মাধ্যমে সাময়িক বহিষ্কার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ