রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাঈমুলের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ নির্দেশ দেন।

আইনজীবী ওমর ফারুক আসিফ জানিয়েছেন, জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে নিহত আবরারের বাবার দায়ের করা একটি মামলার নথি পর্যালোচনা করে আদালত এ নির্দেশ দেন। দন্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

আসিফ জানান, মোহাম্মদপুর থানার ওসিকে ময়নাতদন্তের দায়িত্ব দিয়ে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি নিহত আবরারের বাবার দায়ের করা মামলার প্রতিবেদনও দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরার গত ১ নভেম্বর কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিকেল ৪টার দিকে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আয়োজকরা বিষয়টি কাউকে না জানিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের অনুষ্ঠান চালিয়ে যায় বলে কলেজ কর্তৃপক্ষের দাবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ