রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানের মাতিয়ারিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের মাতিয়ারির মনসুরার কাছে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস অটো রিকশায় ধাক্কা দেয়ায় ১১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সামা টিভি জানায়, নিহত ১১ জন এবং আহত ৫ জনই রিকশায় ছিলেন। অটো রিক্সাটিতে পাঁচ থেকে ছয়জন বসার কথা থাকলেও এতে ১৬ জন যাত্রী ওঠানো হয়।

জানা যায় লোকগুলো সবাই পাকিস্তানের পীর বুক খোসোর একই গ্রামের বাসিন্দা। তারা সবাই খেটে খাওয়া দিনমজুর ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী কোচটি রাস্তায় অন্য একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। করাচী থেকে মিয়ানওয়ালি যাচ্ছিল কোচটি। বাসের কেউই আহত হয়নি। দুর্ঘটনার পরে চালক পালিয়ে গেলেও টোল প্লাজার কাছে তাকে গ্রেপ্তার করা হয়।

আহতদের তালুকা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

সামা টিভি অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ