বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

শ্রমবাজার বিষয়ে মাহাথিরের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাহাথিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের বিভিন্ন খাতে নিয়োগের বিষয়ে মাহাথিরের সহযোগিতা কামনা করেন।

ইমরান আহমদ বাংলাদেশের বর্তমান শ্রমবাজারের বিষয়ে মালেশিয়ার প্রধানমন্ত্রীকে বিস্তারিত ধারণা প্রদান করেন।

এর আগে গত বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়ায়র মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার ন্যূনতম অভিবাসন ব্যয়ে দ্রুত সময়ে খোলার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী মাহাথিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দুই দেশের ভ্রাতৃপ্রতীম মধুর সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশের পক্ষে সুদৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ