রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আর প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে, বললেন গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেতাদের নির্দেশের অপেক্ষায় না থেকে কর্মীদেরকে মাঠে নামার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। ৭১ সালেও নেতারা নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেউ প্রশ্ন করেনি তুমি কে ঘোষণা দেওয়ার। সবাই ঘোষণার সাথে সাথে যুদ্ধে নেমেছিলো।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আর প্রেসক্লাবে আলোচনা করার সুযোগ নেই উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমাদের এখন সময় হয়েছে রাস্তায় নামার। আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না, এটা বুঝে গেছি। সুতরাং, আপনাদের যদি প্রাণের দাবি ও আকাঙ্খাবোধ তীব্র হয় খালেদা জিয়ার মুক্তি চাই, তাহলে আপনারা প্রস্তুত হন। কারো আশা ভরসার ওপর নির্ভর না করে। নেতা ডাকলো কি ডাকলো না সেটা দেখার দরকার নেই। আমার অধিকার আছে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নামার।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ কিংবা দল নিশ্চয়ই বিষয়টা বিবেচনায় রাখবেন। বিষয়টা আর দীর্ঘ সময় অপেক্ষা করার নয় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। দল ভুল করবে বলে আমি মনে করি না, আপনারা প্রস্তুত থাকেন। সুতরাং আর এই প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে।

তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেন’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব:) মো: হানিফ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ