শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

'ইসলামী লেখকদের আদর্শের জায়গায় অবিচল থাকতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আয়োজনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তরুণদের জন্য লেখালেখির বুনিয়াদি কর্মশালা মিরপুরের মুসলিম বাজার জামিয়া ইমদাদিয়া দারুল উলুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই কর্মশালায় মিরপুর অঞ্চলসহ রাজধানীর বিভিন্ন মাদরাসা থেকে দুই শতাধিক তরুণ অংশ নেন। সমাপনী অধিবেশনে লেখা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কর্মশালার প্রধান অতিথি মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল এবং সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর খলিফা মাওলানা মুহাম্মাদ সালমান বলেন, আগামী দিনের কলমযুদ্ধের ময়দানে তরুণদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে। বাতিলের বিরুদ্ধে তাদের কলম হতে হবে আরও বেশি শাণিত। তবে ইসলামী ধারার লেখকদের আদর্শের জায়গাটিতে অবিচল থাকতে হবে। কোনো ক্রমেই এক্ষেত্রে ছাড় দেয়া যাবে না।

Image may contain: 2 people, people sitting and indoor

কর্মশালার প্রধান আলোচক ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ইসলামী ধারার তরুণদের লেখালেখিতে এমন একটি জায়গায় পৌঁছাতে হবে যাতে সবাই তাদের সমীহ করতে বাধ্য হয়। এক্ষেত্রে আদর্শিক কোনো ছাড় দেয়া যাবে না। নিজ আদর্শ ও বিশ্বাসের ওপর অবিচল থেকে ইসলামি ধারার লেখকরা যেকোনো বিষয়ে লিখতে পারেন বলে মনে করেন বিশিষ্ট এই লেখক।

Image may contain: 1 person

বিশেষ আলোচকের বক্তৃতায় বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী বলেন, সাহিত্যের বিপর্যয় একটি জাতির বিপর্যয়। জাতিকে এই বিপর্যয় থেকে রক্ষা করার দায়িত্ব আলেমদের। এজন্য লক্ষ্য স্থির করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইসলামি ধারার তরুণ লেখকদের এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন মুসলিম বাজার মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুল ওয়াহিদ কাসেমি।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ আবদুল্লাহ মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ফোরামের সভাপতি জহির উà