রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেয়রের চুল কেটে রং মাখাল বিক্ষোভকারীরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আমেরিকার বলিভিয়ার একটি ছোট্ট ভেন্টো নামক শহরের মেয়র প্যাট্রিশিয়া আরসিকে জোর করে ধরে নিয়ে চুল কেটে লাল রঙে ভিজিয়ে শহরজুড়ে ঘুরিয়েছেন বিক্ষোভকারীরা। মেয়রকে লাঞ্ছিত করার পর তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষরও নেয়া হয়েছে।

গত ২০ অক্টোবরের নির্বাচনে নিজেকে চতুর্থবারের মতো বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের দেশটিতে সহিংতায় বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভ করছে বিরোধীরা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভে এক সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট ইভো মোরালেসের নেতৃত্বাধীন দলের একজন সদস্য মেয়র প্যাট্রিশিয়া আরসি। অভিযোগ রয়েছে, গত বুধবার দিনের শুরুতেই ভেন্টো শহরে বিক্ষোভ শুরু হয়। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুটি অবরুদ্ধ করে রাখায় বিরোধীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন মোরালেসের সমর্থকরাও। অভিযোগ রয়েছে এই সময় মেয়র প্যাট্রিশিয়াও তাদের সঙ্গে ছিলেন।

মোরালেসের সমর্থকদের ঘুষিতে ২০ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেয়রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সরকারবিরোধীরা শহরের দিকে যান। অফিস থেকে প্যাট্রিশিয়াকে টেনহিঁচড়ে বের করে রাস্তায় নিয়ে আসে বিক্ষোভকারীরা। এই সময় তারা মুখোশ পড়ে ছিলেন, যেন তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব না যায়।

এরপর মেয়রকে নগ্ন পায়ে সেতুর দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যাকারী আখ্যায়িত করে হাঁটু গেড়ে বসিয়ে তার চুল কেটে দেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর লাল রঙ তার শরীরে ঢেলে দেন ও পদত্যাগপত্রে সই করতে বাধ্য করেন। তাকে নিয়ে শহরময় পদযাত্রায় বের হন অবরোধকারীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ