রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমার পদত্যাগের দাবি অসাংবিধানিক: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফের স্বাস্থ্যগত বিষয় এবং চিকিৎসার ব্যাপারে সরকার কোনো রাজনীতিতে জড়িত নয়।

ইমরান খান আরো বলেন, নওয়াজ শরীফের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর অনুরোধে এবং তাদের অনুরোধেই নওয়াজের নামে তালিকা থেকে বাদ দেয়া হবে।

গতকাল (শুক্রবার) পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করার সময় এসব কথা বলেন।

বিদেশে নওয়াজ শরীফের সম্ভাব্য চিকিৎসা সম্পর্কে ইমরান খান বলেন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি মানুষের স্বাস্থ্যের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলা যাবে না, অবশ্যই মানবস্বাস্থ্য ও চিকিৎসা থেকে রাজনীতিকে দূরে রাখতে হবে। আমরা দেশের প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্ত্বশাসনে বিশ্বাস করি।

রাজধানী ইসলামাবাদে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান যে প্রতিবাদ সমাবেশ করছেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমরান খান বলেন, আমার পদত্যাগের দাবি অসাংবিধানিক বরং বিরোধীদলের সঙ্গে সরকারের আন্তরিক আলোচনা হওয়া দরকার।

তিনি জানান, এ ব্যাপারে সরকারের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সমঝোতারভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ