রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় বুলবুল: খুলনায় প্রস্তুত ৮ উদ্ধারকারী জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা উপকূলে আঘাত হানতে পারে। এজন্য খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনাসহ উপকূলীয় জনপদে ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য খুলনা নৌঘাঁটি তিতুমীরে পাঁচটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও জরুরি উদ্ধার তৎপরতায় কাজ করার জন্য আরও তিনটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপুর থেকে খুলনা এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় উপজেলা কয়রা ও দাকোপে আশ্রয় কেন্দ্রে মানুষজন যেতে শুরু করেছে। উপকূলীয় এলাকায় লাগাতার মাইকিং করা হচ্ছে। এছাড়া খুলনায় সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার ব্যাপারে দফায় দফায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।

ইউএনও রাহাত মান্নান বলেন, দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেয়ার ব্যাপারে চেষ্টা শুরু হচ্ছে। দুর্গতদের জন্য প্রস্তুত রাখা ৫ হাজার প্যাকেট শুকনো খাবার আশ্রয় কেন্দ্রে গিয়ে বিতরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ