রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের সময় ভয় পেলে চলবে না। নিজে ও পরিবারের নিরাপত্তার বিষয়টিও জোরদার করতে হবে আপনাকেই। আসুন জেনে নেই ঝড়ের সময়ে নিরাপদ থাকতে যা করবেন।

১. ঝড়ের সময়ে ঘরের জানালা-দরজা বন্ধ রাখুন। ধারালো বস্তু বা জিনিস খোলা অবস্থায় রাখবেন না। বাড়ির বাইরে কোনও আসবাব (ফার্নিচার, ডাস্টবিন) রাখা থাকলে তা নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।

২. ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে বের হওয়া যাবে না। ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন। এছাড়া বাথটব বা শাওয়ারে স্নান এই সময় এড়িয়ে গেলেই ভালো।

৩. ঝড়ের সময়ে গাছতলা ও টিনের ছাদের নিছে ভুলেও আশ্রয় নেবেন না।

৪. টেলিফোনের তার, বৈদ্যুতিক তার, সুইমিং পুল, লেক, নৌকা, এসব কিছুর থেকেও দূরে থাকতে হবে৷

৫. ঝড়ের সময়ে গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

৬. ঝড়ের সময়ে রেডিও, টেলিভিশন, অথবা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।

৭. শিশুরা বাড়ির মধ্যে রয়েছে কি না নজর রাখুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ