রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাবরি মসজিদের রায় বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে: মাওলানা আবদুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা সম্বলিত রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ।

বাবরি মসজিদের রায়ের পর শনিবার (৯ নভেম্বর) তাৎক্ষনিক এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় সুপ্রীমকোর্ট থেকে বাবরি মসজিদ নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ ন্যায়বিচার পরিপন্থী ও পূণরায় হিন্দু-মুসলিম সহিংসতা উষ্কে দেয়ার মতো।

তিনি বলেন, মোদি সরকার গায়ের জোরে ভারতীয় হিন্দুদের পক্ষে এই রায় ঘোষণা করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে। এ রায় বিশ্ব মুসলিম কখনো মেনে নেবে না। আমরা এ রায় প্রত্যাখান করছি।

কোর্টের রায়ে বিকল্প হিসেবে অন্যত্র বাবরি মসজিদ নির্মাণের জন্য মুসলিম ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি প্রদান করার ব্যাপারে তিনি বলেন, মুসলমানদের জন্য পাঁচ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই। মুসলমান প্রমাণ ও দলিলের আলোকে আদালতে ন্যায়বিচারের প্রত্যাশা করেছিল যা পূরণ করতে পারেনি আদালত।

বিবৃতিতে ভারতীয় সুপ্রিম কোর্টকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে মসজিদের জায়গা বাবরি মসজিদের জন্যই বহাল রাখার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। রায়ে বলা হয় মন্দিরের জায়গায় বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তাই এ জায়গায় মন্দির নির্মাণ করা হবে। আর মসজিদের জন্য ৫ একর জমি সরকার দান করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ