রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাবরি মসজিদ রায়: সন্তুষ্ট নয় মুসলিম পার্সোনাল ল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ রায়দানের পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জানান, এ রায়কে সম্মান জানাচ্ছি। কিন্তু সন্তুষ্ট নই। অন্যদিকে হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার জানান, এটি ঐতিহাসিক রায়

জানা যায়, অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রাম মন্দির। অন্যদিকে অযোধ্যাতেই ৫ একর বিকল্প জমি পাচ্ছে মুসলিম পক্ষ। মসজিদ বানানোর জন্য।

আজ শনিবার অযোধ্যা মামলার এটিই চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের। তবে, এ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জ়াফারিয়াব জিলানি।

সুপ্রিম কোর্টে এই রায়দানের পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জানান, এই রায়কে সম্মান জানাচ্ছি। কিন্তু সন্তুষ্ট নই। অন্যদিকে হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার জানান, এটি ঐতিহাসিক রায়।

এ রায়ের মাধ্যমে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, বিকল্প জমির বিষয় নয়। কিন্তু প্রত্যাশিত রায় আসেনি।

প্রসঙ্গত, এ দিন চূড়ান্ত রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, শর্তসাপেক্ষ এই জমি হিন্দুদের হাতে দিয়ে দেওয়া হোক। অযোধ্যাই রামের জন্মভূমি, হিন্দুদের এ বিশ্বাসকে অস্বীকার করা যায় না বলে জানায় সুপ্রিম কোর্ট।

পাশাপাশি, আদালতের পর্যবেক্ষণ, ১৯৯২ সালে মসজিদ ভাঙা ছিল আইনবিরুদ্ধ কাজ। কিন্তু জমির দখল নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ডের যে দাবি, তার যথাযথ প্রমাণ পাওয়া যায়নি।

-এটি