রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাবরি মস‌জিদ মামলার রায় মুস‌লিম বিশ্ব ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মস‌জিদ মামলার রায় মুস‌লিম বিশ্ব ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে বলে মন্তব্য করেছেন হেফাজ‌তে ইসলাম বাংলাদেশ-এর আমীর ও দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেছেন, ভারতের বহু বিতর্কিত বাবরি মসজিদ মামলা বা অযোধ্যা মামলা নি‌য়ে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দ‌ি‌য়ে‌ছে তা চরম পক্ষপাতমূলক। মূলত ক্ষমতাসীন হিন্দুত্ববাদী ‌মোদী সরকার‌কে খু‌শি কর‌তে এ রায়‌ প্রদান করে‌ছে ভারতীয় সুপ্রি‌ম কোর্ট। মুস‌লিম বিশ্ব এ রায় ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে।

আজ ১০ ন‌ভেম্বর র‌বিবার গণমাধ্য‌মে প্রেরিত এক বিবৃ‌তি‌তে বাবরি মস‌জি‌দের বিতর্ক‌িত রায় প্রস‌ঙ্গে তীব্র প্র‌তিবাদ জা‌নি‌য়ে এ কথা বলেন আল্লামা শাহ আহমদ শফী।

‌তি‌নি ব‌লেন, ১৫২৮ সা‌লে মোঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি কর্তৃক তৈ‌রি করা হয় বাবরি মসজিদ । উক্ত স্থা‌নে কথিত ও ক‌ল্পিত রাম মন্দ‌ির থাকার অজুহা‌তে ১৯৯২ সা‌লের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদ শহীদ ক‌রে সাম্প্রদা‌য়িক দাঙ্গা সৃ‌ষ্টি করে শত শত মুসলমানকে শহীদ করা হয়। মুস‌লিম বিশ্ব সে ক্ষত এখ‌নো ভু‌লে‌নি।

তিনি আরো ব‌লেন, বাবরি মস‌জিদের ব‌িতর্কিত মামলার ‌পক্ষপাতমূলক রায় এমন সময় দেয়া হ‌লো যখন ভারতের মুস‌লিম জন‌গো‌ষ্ঠি হিন্দু‌দের হা‌তে চরমভা‌বে নির্যা‌তিত হ‌চ্ছে। গো-মাংস ভক্ষণ ও জয়‌শ্রীরাম না বলার কথিত অপরা‌ধে (?) পি‌টি‌য়ে হত্যা করা হচ্ছে। বা‌ড়িঘ‌রে অগ্ন‌িসং‌যোগ করা হ‌চ্ছে। আমি ম‌নে ক‌রি, এ রা‌য়ে হিন্দু‌দের খু‌শি করা হ‌য়ে‌ছে। এর মাধ্য‌মে কট্টর হিন্দুদের উগ্রতা আরো বেড়ে যা‌বে।

আমী‌রে হেফাজত ব‌লেন, প্রত্নতত্ত্ব‌বিদগ‌ণের বহুবার অনুসন্ধানের পরও সেখা‌নে কোন ম‌ন্দি‌রের অস্ত‌িত্ব খুঁজে পাওয়া যায়নি। এরপরও বাব‌রি মস‌জি‌দের স্থা‌নে রাম মন্দির স্থাপ‌নের অযৌক্তিক রায় দেয়া হ‌য়ে‌ছে। আমা‌দের আশংকা এত‌ে সাম্প্রদা‌য়িক সম্প্র‌ী‌তির চরম অবন‌তি হ‌বে। এহেন মুহূ‌র্তে মুস‌লিম বি‌শ্বের বাবরি মস‌জি‌দ ইস্যু‌তে শক্ত‌িশালী অবস্থান তৈ‌রি করা এবং ভারতীয় ম‌ুসলিমদের পা‌শে দাঁড়া‌নো উ‌চিৎ।

আরএম/