রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বুলবুল: জেএসসি-জেডিসির মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ১২ নভেম্বরের (মঙ্গলবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেএসসির গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আর ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর এবং ১১ তারিখের জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ