রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পল্টনে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পল্টন থেকে ছয় বছর বয়সি এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সানি নামে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে পল্টন থানার অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

জাানা যায়, শিশুটির বাবার নাম সাগর শেখ। মা ঝর্ণা বেগম। কোনো থাকার জায়গা না থাকায় শিশুটির পরিবার ওই এলাকায় ভাসমান অবস্থায় জীবনযাপন করে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, শিশুটি জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট এলাকায় বাবা-মার সঙ্গে ফুটপাতে ঘুমাতো। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে অলিম্পিক ভবনের সামনের ফুটপাত থেকে বস্তার মধ্যে তোশকে পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ