রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বিতর্কিত পুনর্নির্বাচনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন।

রোববার রাতে এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন এবং দেশ সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য সরকার বিরোধীদের তীব্র সমালোচনা করেন।

তারপরই ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরাও পদত্যাগ করেন।

প্রেসিডেন্টের পদত্যাগের সিদ্ধান্তে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। লা পাজ সড়কে ইতোমধ্যেই উৎসবের পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সুস্পষ্ট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়। কারচুপির বিষয়ে অভিযোগ ওঠার পর থেকেই গত কয়েক সপ্তাহ ধরে বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

মোরালস একজন সাবেক কৃষক এবং প্রথম কোনো নৃতাত্বিক গোষ্ঠীর সদস্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৬ সাল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। টানা চতুর্থবার দেশের ক্ষমতায় থাকার পর তাকে পদত্যাগ করতে হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ