রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মদ পান করতে না দেয়ায় স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির স্বামী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদ পানে বাধা দেয়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন বর্বর ঘটনা।

ভারতের আগরার হারি পর্বত পুলিশ স্টেশনের অধীনে এতমাদুদাউলা এলাকায় রবিবার রাতে স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি।

টিভির মেকানিক হিসেবে কাজ করতেন নরেশ। ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন তিনি। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। নরেশ প্রায়ই প্রায়ই মদ পান করতেন। আর এ নিয়েই তার স্ত্রীর সঙ্গে তার মাঝে মাঝেই ঝামেলা হতো।

গতকাল রোববার রাতেই ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হন তিনি।

নরেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দাবি, স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিলেন না। তবে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ