সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জুনাইদ জামশেদ: নিঃস্ব থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনাইদ জামশেদ। উপমহাদেশের অত্যন্ত পরিচিত একটি নাম। তাকে চিনে না, উপমহাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ‘দিল দিল পাকিস্তান’ থেকে ‘মেরা দিল বদল দে’ পর্যন্ত বহু জনপ্রিয় সঙ্গীতের স্রষ্টা তিনি। তিনি জীবনের শুরুটায় ছিলেন পপস্টার। পরে হয়েছেন ইসলামি সংগীত শিল্পী ও দীনের দায়ী । দুই জায়গাতেই ছিলেন আকাশ স্পর্শী জনপ্রিয়। সেই সাথে তিনি ছিলেন একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। একদম শূন্য থেকে শুরু করে সফল বিজনেসম্যান হওয়ার গল্প তার নিজের মুখে শোনা যাক। তার বয়ান অবলম্বনে জীবন কথাটি লিখেছেন ওমর আলফারুক


‘আমি মিউজিক ছেড়ে দিয়েছিলাম৷ ভাবছিলাম কী করব! এক পর্যায়ে আমার অবস্থা এমন হলো যে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম৷ আমি আমার সর্বশেষ ১০০ রুপি আমার স্ত্রীকে দিয়ে বললাম৷ আমার কাছে এই ১০০ রুপি ছাড়া আর কিছুই নাই৷ আগামী কাল থেকে কী হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন!

কিন্তু আমি মাওলানা তারিক জামিল সাহেবের কাছে একটি হাদিস শুনেছিলাম, ‘আপনি যদি আল্লাহর জন্য কিছু কুরবানি করেন, আল্লাহ তায়ালা আপনাকে অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবেন৷

কিন্তু তবু আমি নিজের ভেতরে শান্তি পাচ্ছিলাম না৷ আমি নফসের ধোকার শিকার হয়ে যাচ্ছিলাম৷ মনে মনে বলতে লাগলাম, হায় সবকিছু ছেড়ে-ছুড়ে এ আমি কী করলাম! আমি পথের ফকির হতে চলেছি!

তবু হৃদয়ের কোথায় থেকে যেন একটা অপার্থিব আওয়াজের গুঞ্জন আসছিল, ‘আল্লাহর রাসুলের কথা মিথ্যা হতে পারে না,আল্লাহর রাসুলের কথা মিথ্যা হতে পারে না’ আমি আল্লাহর উপরই ভরসা করে থাকতে লাগলাম৷

২০০২ সাল৷ আমি মসজিদে বসা৷ আমার এক বন্ধু এসে বলল- কী করছো আজকাল?-কিছুই না৷ ভাবছি কী করা যায়?

:চলো আমরা দুজনে মিলে কিছু করি!

-কী করতে চাও? আইডিয়া কী?

: তুমি বলো কী করা যায়?

- কিছুক্ষণ ভেবে আমি বললাম চলো কাপড় ব্যবসা শুরু করি!

: দেখো জামশেদ ভাই, তুমি দিবে পঁচিশ লাখ, আমি দিব পঁচিশ লাখ। প্রাথমিকভাবে আমরা পঞ্চাশ লাখ দিয়ে শুরু করি।

-আচ্ছা দেখি!

অথচ আমার কাছে তখন কিছুই নেই। গতকালই আমার স্ত্রীকে সর্বশেষ একশ টাকা দিয়ে এসেছি, আক্ষরিক অর্থেই আমি যাকে বলে একেবারে রিক্তহস্ত। তবু তাকে বললাম, !

এরপর তাকে কথা দিয়ে এসে পড়লাম মহামসিবতে কোত্থাও এমন কাউকে পাচ্ছিলাম না যে আমার সাহায্যে এগিয়ে আসবে। তখন আমি বুঝতে পারলাম, বন্ধুু কাকে বলে।

শেষমেশ à