রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

কর্নেল অলির এলডিপিতে ভাঙন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) ভাঙন দেখা দিয়েছে।

দলটির সাতজন সদস্য একই নামে আলাদা একটি দল গঠন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

নতুন এলডিপির কমিটিতে আব্দুল করিম আব্বাসীকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

এ কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল গণি, এম আবুল বাসার, সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার ও কাজী মতিউর রহমান। তারা সবাই কর্নেল অলির এলডিপির নেতা বলে জানা গেছে।

এর আগে গত ৯ নভেম্বর রাতে অলি আহমদকে সভাপতি ও রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটি থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার বাদ পড়েন।

গত ২৬ জুন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী পদত্যাগ করেন। দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক এম আবুল বাসার ও দফতর সম্পাদক কাজী মতিউর রহমান এলডিপি থেকে বেরিয়ে এসেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ