রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

কাশ্মীরে আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারতের কাশ্মীরে আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারতের কাশ্মীরে আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তি ও কঠোর বাধানিষেধ আরোপের পর সাড়ে তিন মাস কেটে গেলেও জনজীবন স্বাভাবিক হতে পারেনি।

এখন এ ব্যাপারে প্রশাসনের ওপরে দেশ বিদেশ থেকে চাপ আসছে। শেষপর্যন্ত আজ রবিবার কাশ্মীরের বারামুল্লা থেকে শ্রীনগর হয়ে বানিহাল পর্যন্ত পুরো রেলপথে ট্রেন চালু করা হয়েছে।

আজ রবিবার একটি ট্রেন চললেও কাল সোমবার থেকে দু'টি ট্রেন চলবে, সকাল ১০টায় আর বেলা ৩টায়। এছাড়াও আজ কাশ্মীর উপত্যকায় কিছু কিছু মিনিবাস আর অটো চলেছে।

আজ নানা জায়গায় সাপ্তাহিক হাট বসেছিল, অনেক লোক সেখানে কেনাকাটা করতে ভিড় করেন, তবে বেলা ১২টা বাজতেই দোকানপাট তুলে দিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে চলে যান।

এরই মধ্যে সাধারণ মানুষের মন জয় করতে নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল গিরীশ চন্দ্র মুর্মু এক লপ্তে ১ লাখ ৩০ হাজার কাশ্মীরির বকেয়া পেনশন মঞ্জুর করে দিয়েছেন।

সামাজিক সুরক্ষা কর্মসূচি ও জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে এই পেনশনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দরিদ্র পরিবারের মানুষদের। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।

-এটি