রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

চিকিৎসার জন্য নওয়াজ শরিফকে লন্ডন নেয়া হচ্ছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লন্ডন নেয়া হচ্ছে।

মঙ্গলবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হবে। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) (পিএমএল-এন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর দ্য ডনের।

কোনো শর্তছাড়াই ইমরান খানের সরকার এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম বাদ দিয়েছে।

এ ব্যাপারে পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, মঙ্গলবার সকালে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে নওয়াজ শরিফকে নেয়ার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন নওয়াজ শরিফ ভ্রমণ করতে সক্ষম।

এর আগে শনিবার নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যেতে অনুমতি দেন লাহোর হাইকোর্ট। চার সপ্তাহ সেখানে থাকতে পারবেন তিনি। তবে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় বাড়ানো যাবে।

তবে নওয়াজ ও তার ভাই শেহবাজ শরিফকে এই সফরের ব্যাপারে বিস্তারিত সব লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে পাকিস্তান সরকার জানিয়েছিল- নওয়াজ শরিফকে বিদেশ যেতে হলে সাত থেকে সাড়ে ৭ বিলিয়ন ডলারের ইনডেমনিটি বন্ড দিতে হবে।

তবে লাহোর হাইকোর্ট সেই শর্ত বাদ দেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, শর্তছাড়াই নওয়াজকে বিদেশে যেতে দিতে হবে। আর দেশটির সরকার রোববার জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মন্ত্রিপরিষদের আকাঙ্ক্ষারই প্রতিফলন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ