রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মেডিকেল শিক্ষার্থীসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেয়ার প্রস্তুতি নেয়া এবং একজনের বিপরীতে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহণের দায়ে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নওশিন সায়েরা অদ্রি। তিনি ফারহানা তাজমিম কণার পরীক্ষা দিচ্ছিলেন। যার পরীক্ষার রোল ১৮৬৭৭। নওশিন সায়েরা অদ্রিকে নিয়ে আসেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহা. হিল্লোল বিশ্বাস। এ ছাড়া এহসান আহমেদ তার পরীক্ষার রোল ছিল ১০৪৫৭।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ‘বি’ ইউনিটের সকালের শিফট পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ডিজিটাল ডিভাইস বহন করায় একজনকে এবং বিকালের শিফটে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহণের দায়ে পরীক্ষা দেয়ায় মোট তিনজনকে আটক করা হয়।

আটককৃত তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. এরশাদ উদ্দিন।

সোমবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা হচ্ছে। এ নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে এমসিকিউ পরীক্ষার সময় ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার সময় ৪০ মিনিট।

পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তার সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহা. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রশিদুন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি মুহা. শফিকুল ইসলাম প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ