রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

ভারতের নতুন প্রধান বিচারপতি এসএ বোবদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ৪৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন শরদ অরবিন্দ বোবদে। আজ সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি।

৬৩ বছরের বোবদের প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ থাকবে প্রায় ১৭ মাস। সে হিসেবে ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন বোবদে।

এর আগে গতকাল রোববার প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন রঞ্জন গগৈ। বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায়ের পরই তিনি কার্যত অবসরে চলে যান।

বিচারপতি এসএ বোবদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে এর আগে সিদ্ধান্ত নিয়েছেন। রাম মন্দির-বাবরি মসজিদ জমি সমস্যা সংক্রান্ত অযোধ্যা মামলায় পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চের অংশও ছিলেন তিনি। ওই মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট।

বিচারপতি বোবদে সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বে নয় বিচারকের বেঞ্চেরও অংশ ছিলেন। ওই বেঞ্চটি ২০১৭ সালের আগস্ট মাসে সর্বসম্মতিক্রমে মৌলিক অধিকার রক্ষায় রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত করে।

অভিজ্ঞতার নিরিখেই শরদ অরবিন্দ বোবদেকে ভারতের প্রধান বিচারপতি হিসাবে বেছে নেয়া হয়েছে বলে জানা যায়। কেন্দ্রের কাছে চিঠি লিখে তার নাম প্রস্তাব করেন সদ্য সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধান বিচারপতি হিসেবে এসএ বোবদের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। এরপরই আইন মন্ত্রণালয় ভারতীয় বিচার বিভাগের পরবর্তী প্রধান হিসাবে তার নাম ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

উল্লেখ্য, ১৯৫৬ সালের ২৪ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন বোবদে। এরপর নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭৮ সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বোবদে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে দীর্ঘদিন আইনজীবী হিসেবে অনুশীলন করেন। সুপ্রিম কোর্টে ২১ বছরেরও বেশি সময় ধরে আইনজীবী হিসাবে কাজ করেন তিনি। ১৯৯৮ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট মনোনীত হন।

বিচারপতি বোবদেকে ২০০৯ সালের ২৯ মার্চ বম্বে হাইকোর্টে পাঠানো হয়। অতিরিক্ত বিচারক হিসাবে সেখানে নিয়োগ দেয়া হয় তাকে। পরে ২০১২ সালের ১৬ অক্টোবর মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বোবদে। ২০১৩ সালের ১২ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টের বিচারক হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ