রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। নিহত অপর দুইজন হলেন লিবিয়ার নাগরিক।

সোমবার দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত সাংবাদিকদের বলেন, হামলায় ৫ বাংলাদেশি শ্রমিকসহ ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন লিরিয়ার নাগরিক রয়েছেন। বিমান হামলার সময় অন্তত ১৫ জন বিদেশি শ্রমিক আহত হয়েছেন। এদের বেশিরভাগ নাইজেরিয়া ও বাংলাদেশের। আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

-এএ