রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমান আদালত।

রাজউকের নকশা না মেনে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করা হয়েছে শাকিব খানের গুলশান নিকেতনের বাড়িটির।

এমন অভিযোগে শাকিব খানকে এ জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।

সোমবার (১৮ নভেম্বর) রাজউকের এ অভিযান পরিচালিত হয়।

রাজউকের অভিযানকালে ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার।

ভ্রাম্যমান আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখাতে আসলে সেখানে অসংলগ্নতা ধরা পড়ে।

ঘটনাস্থলেই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন (অনাদায়ে এক বছরের জেল) ভ্রাম্যমাণ আদালত।

শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।

মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ