রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বিজেপির কাছ থেকে টাকা নেয় আসাদউদ্দিন ওয়াইসির দল: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির কাছ থেকে টাকা নেয় আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন।

কোচবিহারে এক কর্মিসভায় সোমবার এমনই দাবি করলেন তৃণমূল নেত্রী। দলের নেতাকর্মীদের ওয়াইসির ব্যাপারে সতর্ক করেন তিনি। খবর জি নিউজের।

সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের পূর্ণিয়া জেলার কিশানগঞ্জ কেন্দ্রে জয়লাভ করে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন।

এর পরই হঠাৎ কোচবিহার জেলাজুড়ে দলটির রাজনৈতিক পোস্টারে ছেয়ে যায়। তাতে লেখা- 'অপেক্ষা শেষ, এবার মিশন পশ্চিমবঙ্গ'।

হায়দরাবাদভিত্তিক দক্ষিণের এই রাজনৈতিক দলের হঠাৎ এমন সক্রিয়তায় চমকে ওঠেন শাসক তৃণমূলের নেতারাও। তার পরই কোচবিহার সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাবধান বাণীর তাৎপর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন যদিও মুখে ওয়াইসির নাম করেননি মমতা। নাম না করেই তিনি বলেন, 'ওরা বিজেপির কাছে টাকা নেন। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরাবাদে। এখানে নয়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ওয়াইসির দল এ রাজ্যে সক্রিয় হলে তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাবে তারা।

এই মুসলিম ভোটব্যাংক যে তার অন্যতম ভরসা তা বারবার নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পশ্চিমবঙ্গে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিনকে অঙ্কুরেই বিনাশ করতে চান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ