বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সুন্নাতে রাসূল সা. মোতাবেক জীবন যাপনে আছে উম্মাহর কল্যাণ ও সফলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী নিজামপুরী।।

বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুল সা. এর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। রাসুলের সকল সুন্নাত আঁকড়িয়ে ধরতে হবে। কেননা সুন্নাতে রাসূল সা. মোতাবেক জীবন যাপনে রয়েছে উম্মাহর মঙ্গল ও সফলতা৷ সাথে সাথে সব ধরনের বেদআত, কুসংস্কার প্রত্যাখান ও পরিহার করতে হবে৷

সূর্যের আলোর ন্যায় স্পষ্ট কথা যে,হারামে যেমন আরাম নেই বিদআতেও হেদায়াত নেই। সুন্নাত হচ্ছে আলো আর বেদআত হচ্ছে অন্ধকার; গোমরাহী৷

সুন্নাত ও বিদআতের সংঙ্গা দিতে গিয়ে সিরাতুন্নবি ও মিলাদুন্নবি সম্পর্কে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে মাওলানা নিজামপুরী বলেন, সিরাতুন্নবির মধ্যে মিলাদুন্নবী আছে অথচ মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী নেই।

যেমন পাঁচ এর মধ্যে এক আছে কিন্তু একের মধ্যে পাঁচ নেই। 'সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী' হচ্ছে সকল বিদআতের চেয়ে বড় বিদআত।

এহয়ায়ে সুন্নত ও এমাতাতে বিদআত অর্থাৎ সুন্নতকে জীবিত করা এবং বিদআতকে ধূলিসাৎ করার জন্য কওমী মাদরাসার প্রতিষ্ঠা।

তাই কওমী মাদরাসা থেকে ফারেগ হওয়া সকল ওলামায়ে কেরামকে বিদআতীসহ সব বাতিলের মোকাবেলা করতে হবে।

-এটি