রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

আজাদি মার্চ: যে লোভনীয় প্রস্তাব দিয়েছিল সরকারি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে  ইসলাম (ফ) প্রধান মওলানা ফজলুর রহমান অভিযোগ করে বলেছেন, পাকিস্তানী তেহরিকি ইনসাফ (পিটিআই) দলের পক্ষ থেকে তাকে ও অন্যান্য বিরোধী নেতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) যেন তারা আজাদি মার্চ পরিত্যাগ করে সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। খবর এআরওয়াই ডিজিটাল।

মওলানা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আপনারা জেনে অবাক হয়ে যাবেন এমন সব প্রস্তাব সরকারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল। যেন আমি ধরনার আসন থেকে সরে দাঁড়াই, তাহলে তারা আমাকে ডেরা ইসমাঈল খান থেকে পুনঃনির্বাচিত করবেন।

“তা না হলে আমি যেন বেলুচিস্তানের গভর্ণর হয়ে প্রাদেশিক সরকার গঠন করি। এছাড়াও সর্বশেষ তারা আমাকে সিনেটের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেন, তাও যেন আমি আজাদি মার্চ থেকে সরে দাঁড়াই।” বলেন মওলানা ফজলুর রহমান।

আজাদি মার্চে দেওয়া বক্তব্যে মওলানা ফজলুর রহমান প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, তেহরিক ই ইনসাফের বিদেশি নির্বাচনি ফান্ডের ব্যাপারে বস্তুনিষ্ঠ তদন্ত তার মেয়াদকালের মধ্যেই শেষ করতে হবে। যদি তা না করতে পারেন তাহলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ