শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

ইসলাম শব্দের ধর্ম না, বিশ্বাসের ধর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহউদ্দীন জাহাঙ্গীর ।।

বন্ধু সেলিমের ক্যাডেট মাদরাসার অফিসে বসে আছি। মাদরাসার পর্দানশিন মহিলা শিক্ষিকা অফিসকক্ষে ঢুকে আচমকা প্রশ্ন করলেন, 'হুজুর, মালিকুল মউত কে? কাকে মালিকুল মউত বলে?'

বাংলা শিক্ষিকা, যদিও হাত-পা মোজাপরা, কিন্তু ধর্মের সহজ বিষয়কে কেউ কঠিন করে জিজ্ঞেস করলে ভ্যাবাচ্যাকা খাওয়া ছাড়া তার করার কিছু নাই। মাদরাসায় পড়ায় বলে প্রতিবেশী কেউ হয়তো জিজ্ঞেস করেছিল, অথবা তাকে পেজগিতে ফেলার জন্যই এমন প্রশ্ন করেছিল। সহজ প্রশ্নের কঠিন উত্তর কামনার মাধ্যমে মানুষ নিজেকে জ্ঞানী ভাবতে ভালোবাসে। প্রতিবেশীও জ্ঞান জাহিরের ধান্ধায় প্রশ্ন করেছে, বুঝতে পারলাম।

'মালিকুল মউত তো আজরাইলকে বলে। আজরাইল মানুষের জান কবজ করে, মানুষের মউত নিয়ে আসে—সে-ই তো মালাকুল মউত!' সেলিমের প্রাথমিক জবাব এবং এটাই প্রচলিত ও প্রাসঙ্গিক উত্তর। কিন্তু এ উত্তর তো সবার জানা। সবাই যদি জানে তাহলে এ বিষয়ে কেউ প্রশ্ন করবে কেন? নিশ্চয় এই 'মালিকুল মউতের' মাঝে ঘাপলা আছে। সেলিম ভ্রু কুঁচকে চিন্তা করল—ঘাপলাটা কী?

সেলিম ঘাপলার ভেতর আঙুল ডুবিয়ে বলল, 'মালিকুল মউত মানে হলো 'মৃত্যুর মালিক', যার অধীনে মৃত্যু। কিন্তু মৃত্যুর একমাত্র মালিক তো আল্লাহ, আজরাইল তো মৃত্যুর মালিক না। সে হিসেবে তাঁকে মালিকুল মউত বলাটা উচিত না। কী বলেন হুজুর?' পাশে বসে থাকা মুরব্বি গোছের ক্যাশিয়ারের সত্যায়ন দরকার। ক্যাশিয়ার সাহেব হে হে করে হেসে বললেন, ‘তা তো ঠিকই বলছেন হে হে...!’ হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা...! তিনি এমন জটিল প্রশ্নেও হেসে চলেছেন, জীবন নিয়ে আশাবাদী হওয়া ছাড়া উপায় নাই।

আমি শিক্ষিকার পাশের চেয়ারে বসে ফোন টেপাটেপি করছি। আলোচ্যবিষয় মাদরাসার শিক্ষক আর শিক্ষিকার মধ্যে সীমাবদ্ধ থাকুক, আমি সামান্য আগন্তুক মাত্র। অপরের আলোচনায় বামহাত ঢুকানো অভব্যতা, আমি ফোনের স্ক্রিনে নিবিষ্ট হলাম। ধ্যাত, নেট কানেকশনই তো পাচ্ছি না!

‘হজরত, আপনে কী বলেন?’
সেলিম আর আমি হেফজখানা থেকে একাধারে সাত-আট বছর একসঙ্গে পড়েছি, সেই শরহে বেকায়া জামাত পর্যন্ত। দুইজনের মাঝে ‘আপনি’ সম্বোধন তো দূরের কথা, তুই-তোকারির নিম্নতম কোনো সম্বোধন যদি থাকে সেই সম্বোধনে কথা বলি। সেই সুযোগ যেহেতু নাই, সম্বোধনের আগে-পিছে একটা করে গালি মিশিয়ে তার ডাকি। সেই সেলিমের মুখে ‘হজরত’ ‘আপনে’...! শিক্ষিকার সামনে এমন অভাবিত সম্মান পেয়ে আমি যারপরনাই গলে গেলা