রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

দুর্নীতির অভিযোগ, শঙ্কায় দিন কাটছে নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ইসরায়েলের আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতি গণমাধ্যম কর্মীদের সামনে পড়ে শোনান দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মান্দেলব্লিট। সেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ আছে। খবর ‘গালফ নিউজ’।

ওই বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার সমমূল্যের দ্রব্য গ্রহণ করেছেন। দেশটির একটি পত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশ করা হয়। আর এভাবে আইন ও বিচার মন্ত্রণালয়ের নজরে আসে নেতানিয়াহুর দুর্নীতির বিষয়টি।

এই অভিযোগ আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ এবং সর্বনিম্ন ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন বেঞ্জামিন নেতানিয়াহু।

অবশ্য নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি।

এ দিকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর শঙ্কার মুখে পড়েছে ইসরায়েলের ভবিষ্যৎ নেতৃত্ব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ