রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

যুব মজলিসের সম্মেলন পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১০ বছর পূর্তি সম্মেলন পিছিয়েছে। সম্মেলনের নতুন তারিখ ৬ ডিসেম্বর। চলতি মাসের শেষে সপ্তাহে আগামী ২৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় সম্মেলনের নতুন তারিখের কথা জানিয়েছেন।  তিনি বলেন, ২৯ নভেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার থাকলেও তা পিছিয়ে ৬ ডিসেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মেলন পেছানোর কারণ উল্লেখ করে লাইভ বার্তায় মাওলানা মামুনুল হক বলেন, আমরা এক বছর আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ নভেম্বর ‘১০ বছর পূর্তি সম্মেলন’র আবেদন করে তারিখ নির্ধারণ করেছিলাম। এরপর আবারো সরকার তারিখ পাল্টিয়ে ২৯ নভেম্বর এ সম্মেলন করতে বলে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমাতাসীন দল আওয়ামী লীগ ও শ্রমিক লীগের লাগাতার কর্মসূচির কারণে আমরা ২৯ নভেম্বরের তারিখ পিছিয়ে আনতে বাধ্য হয়েছি।

মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান ও অভিভাবক শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ