বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নবিজির শানে অমুসলিম কবিদের অসাধারণ কিছু উর্দু শের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক

কোন কবি সাহিত্যিক যখন নবিজির প্রেম সাগরে ডুব দিয়ে হৃদয়ের গহীন ভেতরের অপার্থিব অনুভূতির অনুবাদ কবিতায় বিমূর্ত করে তোলেন, আক্ষরিক অর্থে তখনই তা হয়ে ওঠে রাসুল প্রশস্তি৷

নাতে রাসুল বা রাসুল প্রশস্তি শুরু মূলত ইসলামে একবারে প্রাথমির যুগ থেকেই। হাসসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা সহ প্রখ্যাত সাবাহা ছিলেন নাতে রাসুলে সিদ্ধহস্ত৷

এরপর ইসলাম ছড়িয়ে পড়ার সাথে নাতে রাসুলও ছড়িয়ে পড়ল পৃথিবীর দিরে দিকে৷ এভাবেই আরবি থেকে ফারসি, ফারসি থেকে উর্দু সাহিত্যে প্রবেশ ররে নাতে রাসুলের কনসেপ্ট৷

উর্দ সাহিত্যের অন্যান্য অঙ্গনের মতো রাসুল প্রশস্তিও অত্যন্ত সুপ্রাচীন ও সমৃদ্ধ৷ উর্দু সাহিত্যের একদম সূচনালগ্ন থেকে রাসুল প্রশস্তির উল্লেখ্যধারা হাজির ছিলো৷ উর্দু সাহিত্যে এমন কবি খুঁজে পাওয়া মুশকিল, যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসালাল্লামের শানে কিছুই লেখেন নি৷ এমনকি অমুসলিম অনেক কবিও রাসুল প্রশস্তি করেছেন৷ তাদের মধ্যে মহারাজা কৃষ্ণ প্রসাদ, সুরুর জাহানাবাদি, জগন্নাথ আজাদ, ফিরাক গুরখপুরি, মুনশি শঙ্করলাল সাকি, হরি চন্দ্র আখতার, কুনর মহন্দর সিং বিদি, আরশ মুলসিয়ানি প্রমুখ অন্যতম৷

১. মুনশি শঙ্কর লাল সাকি
গালিবের সমসাময়িক বাহাদুর শাহ জাফরের সভাকবি মুনশি শঙ্কর লাল সাকি ১৮৮০ সালে সিকান্দাবাদে জন্ম গ্রহণ করেন৷ গালিব শিষ্য এই কবি উর্দু-ফার্সিতে সমান পারদর্শি ছিলেন৷

তিনি লিখেন…
تھی شب معراج میں سارے فلک پر چاندنی

نورِ محبوب خدا سے تھی منوّر چاندنی

عرش و کرسی پر کہاں تھا ماہ کا نام و نشاں

روئے احمد چاند تھا، اس سے تھی یکسر چاندنی

کھل گئی جاتے ہوئے جب کا کل ِعنبر فشاں

ہوگئی فیضانِ نکہت سے معطّر چاندنی

کیا کہوں صلِ علیٰ، صلِ علیٰ، صلِ علیٰ

رہ گئی تھی دیکھ کر حیران و ششدر چاندنی

মেরাজ রজনীতে আকাশের সারা গায় ছিলো জোৎস্না
জোৎস্নায় ছিলো প্রিয় নবিজির ঔজ্জ্বল্য
আকাশের কোত্থাও ছিলো না চাঁদের লেশ
নবিজির শুভ্রতা ছিলো চাঁদের স্থলাভিষিক্ত
মহাবিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ছিলো মেশক-আম্বর
সৃষ্টি ছিলো আপ্লুত পেয়ে প্রেমের পয়গাম্বর
কি আর বলব সাল্লি আলা সাল্লি আলা
গ্যালাক্সিও বিস্মিত হয়ে গেলো দেখে সে প্রেমের জ্যোতি।

অন্যত্র তিনি লিখেছেন…
جیتے جی روضۂ اقدس کو نہ آنکھوں نے دیکھا

روح جنت میں بھی ہوگی تو ترستی ہوگی

نعت لکھتا ہوں مگرشرم مجھے آتی ہے

کیا مری ان کے Ù