শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

আদর্শ জাতি গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আশরাফ আলী নিজামপুরী: আদর্শ, দক্ষ, সৎ ও খোদাভীরু জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ সমাজ বিনির্মানে প্রয়োজন আদর্শ, দক্ষ ও ন্যায়পরায়ণ মানুষ আর একজন মানুষ আদর্শ ও ন্যায়পরায়ণ তখনি হয় যখন তার মাঝে ধর্মীয় শিক্ষা তথা কুরআনি শিক্ষা থাকে।

আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করার সাথে সাথে তাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য যুগে যুগে নবী-রাসুল এবং আসমানী কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ উম্মতে মুহাম্মাদীর জন্য পবিত্র কুরআনুল কারিম পাঠিয়েছেন।

আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্টীয় জীবনসহ সকল সমস্যার সমাধান আল্লাহ কুরআনে দিয়েছেন।

আজকে চারদিকে শুধু অরাজকতা আর অরাজকতা। সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুন, নারী নির্যাতন, ইভটিজিং ইত্যাদি সমস্যায় সমাজ, রাষ্ট্র দিশেহারা।

সন্তান বাবা-মাকে হত্যা করছে, বৃদ্ধাশ্রমে, রাস্তার পাশে ফেলে আসছে। এই সকল সমস্যা থেকে সমাধানের একমাত্র পথ হচ্ছে কুরআনী অনুশাসন মেনে চলা।এবং সমাজের সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।

যারা ধারণা করে হাফেজ হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়া যায় না, তাদের ধারণা ভুল। অসংখ্য কুরআনের হাফেজ যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, মালায়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ হাফেজ হয়েও রাষ্ট্র পরিচালনা করছেন। অতএব এ সকল ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আমাদের সন্তানদেরকে কুরআনী ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ