বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

'কিংবদন্তির কথা বলছি' বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ লেখক আহামাদ সাব্বির রচিত 'কিংবদন্তির কথা বলছি' বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা শুক্রবার সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

লেখক ইমরান রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন, লেখক ও অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক, লেখক ও সম্পাদক আবদুল্লাহ আল মাসউদ, তরুণ অনুবাদক মানসূর আহমাদ, ইফতেখার জামিল, সালমান মোহাম্মাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, 'কিংবদন্তির কথা বলছি' বইয়ের লেখক আহমাদ সাব্বির৷ স্বাগত বক্তব্যে তিনি নাশাত পাবলিকেশনের মতন একটি নতুন প্রকাশনের আহ্বানে এতো মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নাশাত পাবলিকেশন ও লেখকের এগিয়ে চলার পথে তারা এভাবেই পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বইটি কিনতে ক্লিক করুন 

প্রসঙ্গত, 'কিংবদন্তির কথা বলছি' মাওলানা মুহিউদ্দিন খান রহ.-এর বর্ণাঢ্য জীবনের গল্পভাষ্য৷ অনুষ্ঠিত আড্ডায় আলোচকরা মাওলানা খানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন৷

সবশেষে লেখক নিজেকে উপস্থিত করেন পাঠকের কাঠগড়ায়৷ তারা বইটি সম্পর্কে লেখককে নানা ধরনের প্রশ্ন করেন এবং তিনি সেসব প্রশ্নের গোছালো উত্তর প্রদান করেন৷

লেখক আহমাদ সাব্বিরের সাথে পাঠকের আলাপচারিতার মূল বক্তব্য ছিল— ইসলামকে উপজীব্য করে এ দেশে যারা বাংলা ভাষায় লেখালেখির চর্চা করে যাচ্ছেন তাদের পেছনে মাওলানা খানের অনস্বীকার্য অবদান রয়েছে; দায় রয়েছে৷ সেই দায় থেকেই এবং তার প্রতি হৃদয়ের সুপ্ত ভালোবাসা থেকেই প্রথম কাজটি মাওলানা খানকে নিয়ে করা৷ তা ছাড়া নতুন প্রজন্মের কাছে তার বর্ণাঢ্য জীবন কিছুটা নতুন ও আধুনিক আঙ্গিকে উপস্থাপন করাও এ গ্রন্থের উদ্দেশ্য৷

মাওলানা খান যে বিস্তৃত জীবন কাটিয়ে গেছেন সেটা নিয়ে লিখলে তো হাজার পৃষ্ঠা হবার কথা— পাঠকের এমন এক প্রশ্নের জবাবে লেখক বলেন, অবশ্যই৷ তবে আমি লেখকের সংগ্রামী জীবনের প্রারম্ভিকতার ওপর মূল ফোকাস রেখেছি৷ আর তা ছাড়া এটাতো একটি সূচনা মাত্র৷ আমি বিশ্বাস করি আ