বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

‘কিছু ওয়াজের মাধ্যমে শ্রোতাদের মনে বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়াজ মাহফিল মানুষকে সদুপোদেশ দেয়া। তাদের কল্যাণের পথে ডাকার পথ এ মাধ্যম। নবী-রাসুল আ. সাধারণ মানুষকে সত্যের পথে যে আহবান জানাতেন তারই প্রচলিত রূপ। আলেমগণ সে পদ্ধতিকে অবলম্বন করে সাধারণ মানুষকে অপরাধমুক্ত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন যুগের পর যুগ।

তবে বর্তমানে ওয়াজ মাহফিল নিয়ে শ্রোতা মহলের অভিযোগ অনেক। প্রথমেই তারা অভিযোগের তীর ছুঁড়ছেন বক্তার দিকে। বক্তার নানা অসঙ্গতির কথা উঠে আসছে তাদের অভিযোগে।

সেইসব অসঙ্গতি ও অভিযোগের নিয়ে কথা বললেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ ও  রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদের খতিব ও দারুল উলুম রহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাসান জামিল। কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যুগ্ম বার্তা সম্পাদক রকিব মুহাম্মদ।


আওয়ার ইসলাম: বাংলাদেশে ওয়াজ-মাহফিলের বিশাল ময়দান তৈরি হয়েছে।  ওয়াজ-মাহফিলের আলোচক-ওয়ায়েজ বা বক্তাদের কেমন মনমানসিকতা থাকা উচিৎ বলে আপনি মনে করেন?

মাওলানা হাসান জামিল: ওয়ায়েজ বা বক্তা দাওয়াত ও তাবলিগের নিয়তে ওয়াজ করবে। মানুষের হৃদয়ে ঈমানজাগানিয়া আহ্বান পৌঁছে দেওয়ার নিয়ত থাকতে হবে। ওয়াজের মাধ্যমে যেন শ্রোতা আখেরাতমুখী হয় এমন মাননসিকতা নিয়ে কুরআন-হাদিসের আলোকে বয়ান করতে হবে।

অবশ্যই বাড়তি কোন কথা ওয়াজ থেকে পরিহার করতে হবে। আর শ্রোতাদের মধ্যে এমন মানসিকতা থাকবে যে আমি এমন ওয়াজ শুনব যে ওয়াজে আমার মধ্যে ঈমানী চেতনা জাগবে, আমার দিল আখিরাতমুখী হবে।

আওয়ার ইসলাম: বর্তমানে ওয়াজীনদের সম্পর্কে একটি অভিযোগ শোনা যাচ্ছে, অধিকাংশ ওয়ায়েজের মধ্যে ইখলাস নেই। আপনিও কি তাই মনে করেন?

মাওলানা হাসান জামিল: ইখলাস নেই, ব্যাপকহারে এ কথা বলব না, আমার দেখা অনেকে আছে তারা ইখলাসের সাথেই ওয়াজ করে থাকেন। তবে ব্যতিক্রম যে নেই, একথা অস্বীকার করার মতো না।

আওয়ার ইসিলাম: ওয়াজ-মাহফিলের মাধ্যমে শ্রোতাদের মধ্যে কতটুকু পরিবর্তন আসছে বলে আপনি মনে করেন?

মাওলানা হাসান জামিল: আমি খুব কাছ থেকে অনেকের পরিবর্তন দেখেছি। অনেকে এসে, ওয়াদা করেছেন যে তারা ঠিকমতো নামাজ আদায় করবে, দাড়ি à