বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

'অবিলম্বে অনশনরত পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, অবিলম্বে অনশনরত পাটকল শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নিতে হবে। বেশ কয়েক দিন যাবৎ খুলনাসহ বিভিন্ন স্থানে পাটকল শ্রমিকরা না খেয়ে তীব্র শীতের মধ্যে রাস্তায় পরে আছে।

বুধবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনশনরত অনেক শ্রমিক ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে। এর আগে ডিসেম্বরের মাঝমাঝিতে অনশতরত শ্রমিকরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু সরকার পাটকল শ্রমকিদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বিভিন্ন সময়ে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকদের বিভিন্ন রকম আশ্বাস দিয়েও সরকার তা পূরণ করছে না। দাবি আদায়ে অনশন-আন্দোলনরত শ্রমিকদের কারো কিছু হলে তার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ।

বৈঠকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা গ্রহন করা হয় এবং সারাদেশের শাখাসহ সামার্থবানদের শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বেফাকের সিনিয়র সহসভাপতি, আল হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা আশরাফ আলী এবং খেলাফত মজলিস নোয়াখালী সদর (সুধারাম) উপজেলা সভাপতি মাওলানা আবদুল আউয়াল বাহারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে দোআ ও মুনাজাত করা হয়।

দোআ-মুনাজাত পরিচালনা করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ