সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুর্কি, কুর্দি ও আরবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, ৮৩৮ বছর আগে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বাহিনীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যেভাবে জেরুজালেম মুক্তির লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন, আজও তাদের ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৩ অক্টোবর) তুরস্কের শানলিউরফায় একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরদোয়ান এসব কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সবাইকে এক কাতার, এক হৃদয় ও এক শক্তি হয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

এরদোয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যের অঞ্চলে সন্ত্রাসের পরিবর্তে শান্তি, অস্থিতিশীলতার পরিবর্তে সমৃদ্ধি এবং সংঘাতের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, অতীতে বিভিন্ন জাতিগোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সেই ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা আজও ধারণ করে এগিয়ে যেতে হবে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ