সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার প্যাভিলিয়ন নম্বর ৫৯ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহা. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহা. মাহবুব উল আলম বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির অন্যতম দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যে অগ্রগতি হচ্ছে ইসলামী ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়নে এর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দেশের মানুষকে বাংলাদেশের অগ্রগতি ও দেশের অগ্রযাত্রায় ইসলামী ব্যাংকের সহযোগী ভূমিকা সম্পর্কে অবগত করতে এ প্যাভিলিয়নকে উন্নয়নচিত্রের মাধ্যমে নান্দনিক ও আকর্ষণীয় করা হয়েছে।

তিনি বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার লক্ষ্যে জনগণকে উৎসাহিত করতে ইসলামী ব্যাংকের এটি একটি নিয়মিত উদ্যোগ। ইসলামী ব্যাংক প্রতিবছরই এ মেলায় অংশগ্রহণ করে আসছে।

ইসলামী ব্যাংকের প্যাভিলিয়নে শিল্পায়ন, গার্মেন্টস, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে। ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা, চিকিৎসা, শিক্ষা এবং সিএসআর কার্যক্রমের তথ্যসেবা সহ সিআরএম ও এটিএম এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মুহা. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মুহা. আব্দুল জব্বার ও মুহা. সালেহ্ ইকবাল।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহা. মতিয়ার রহমান, এক্সিকিউটিভ ভাইস পেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহা. মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

-এএ